Sunday, November 10, 2013
no image

হরতালে নোয়াখালীতে অ্যাম্বুলেন্সে আগুন

রোববার ভোরে উপজেলার চাপরাশিরহাটে এ ঘটনার সময় একটি দুটি ট্রাকেও আগুন দেয় তারা।


চাপরাশিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিন উদ্দিন টিটু বলেন, ভোরে জেলা সদর থেকে রিপ অ্যাম্বুলেন্স সার্ভিসের একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে আসে। রোগী নামিয়ে দিয়ে চাপরাশির হাট থেকে ফেরার পথে সেটি হরতাল সমর্থকদের হামলার শিকার হয়।


তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানান তিনি।


কবিরহাট থানার ওসি মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।


এ ব্যাপারে অ্যাম্বুলেন্স চালক ফিরোজ একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান ওসি।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ কবিরহাটে ভোর থেকেই বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচলে অবরোধ সৃষ্টি করে পিকেটাররা।


এছাড়া জেলা শহর মাইজদী ও দত্তেরহাটে ভোর থেকে হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল করে ১৮ দলের নেতা কর্মীরা।





Saturday, November 9, 2013
no image

ইন্ডিয়ান ওপেন জয়ের পথে সিদ্দিকুর

তৃতীয় রাউন্ড শেষে এককভাবে শীর্ষে ছিলেন সিদ্দিকুর। রোববার বাকি হোলগুলোতে খুব বেশি খারাপ না করলে দ্বিতীয় এশিয়ান ট্যুরের শিরোপা জিতবেন সিদ্দিকুর।


প্রথম তিন রাউন্ড মিলে পারের চেয়ে ১৭ শট কম খেলেছেন দেশের প্রথম পেশাদার এই গলফার।১২ লাখ ৫০ হাজার ডলারের এই টুর্নামেন্টের শিরোপা জিতলে প্রাইজমানি হিসেবে সিদ্দিকুর পাবেন প্রায় দুই লাখ মার্কিন ডলার (প্রায় দেড় কোটি টাকা)।


২০১০ সালের অগাস্টে ব্রুনাই ওপেন জিতেছিলেন সিদ্দিকুর। সেটাই বাংলাদেশি কোনো গলফারের প্রথম এশিয়ান ট্যুর শিরোপা জয়ের কৃতিত্ব।


তৃতীয় রাউন্ড শেষে পারের চেয়ে মোট ১৩ শট কম খেলে দ্বিতীয় স্থানে আছেন ভারতের এস.এস.পি. চৌরাশিয়া। ১২ শট কম খেলে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন ভারতের রশিদ খান ও ফিলিপাইনের অ্যাঞ্জেলো কে।


শনিবার তৃতীয় রাউন্ডে মোট পাঁচটি ‘বার্ডি’ (কোনো হোলে পারের চেয়ে এক শট কম খেলা) করেছেন সিদ্দিকুর। প্রথম পাঁচজনের মধ্যে একমাত্র সিদ্দিকুরই কোনো ‘বোগি’ (পারের চেয়ে একটি শট বেশি খেলা) করেননি।

আক্রমণাত্মক খেলতে থাকা সিদ্দিকুর দিনের শেষ হোলে কিছুটা বেকায়দায় পড়ে যান। পাঁচ পারের ঐ হোলে তার বলটি গর্তে পড়ে গিয়েছিল। সেখান থেকে ফিরে এসেই শেষ পর্যন্ত ‘বার্ডি’ করেন তিনি।


দিন শেষে সিদ্দিকুরের কণ্ঠেও ১৮ নম্বর অর্থাৎ শেষ হোলে সাফল্য পাওয়ার তৃপ্তি। হাসতে-হাসতে তিনি বলেন, “কোনো বোগি ছাড়া একটা পুরো রাউন্ড শেষ করতে পারা সব সময়ই আনন্দের। এটা যে করতে পারবো, তা আমি ভাবতেই পারিনি।”


“১৮ নম্বরটা ছিল আমার সেরা বার্ডি। তৃতীয় শটটা ছিল বেশ কঠিন আর সহজ বার্ডির জন্য ঐ শটে আমাকে হোলের খুব কাছে বল নিতে হতো। বার্ডি পাওয়ার ব্যাপারে আমার ভীষণ আত্মবিশ্বাস ছিল। যদিও ভাবতেই পারিনি বলটা হোলের এত কাছাকাছি পৌঁছাবে।”


প্রথম রাউন্ডে ছয়টি বার্ডির সাহায্যে পারের চেয়ে ছয় শট কম খেলেছিলেন সিদ্দিকুর।

আর শুক্রবার দ্বিতীয় রাউন্ডে ছয়টি বার্ডির পাশাপাশি একটিতে ‘ঈগল’ (কোনো হোলে পারের চেয়ে দুই শট কম খেলা) করলেও দুটি ‘বোগি’ করায় দুই রাউন্ড মিলে ১২ শট কম নিয়ে এককভাবে শীর্ষে ছিলেন তিনি।


দিল্লি গলফ ক্লাবে কখনো শিরোপা জিততে না পারলেও এখানে অনেক সুখস্মৃতি রয়েছে তার। ২০১১ সাল থেকে এখানে বেশ কয়েকটি টুর্নামেন্টে অংশ নিয়ে ছয় বার সেরা দশের মধ্যে ছিলেন তিনি।


তবে এবার সেরা দশে থাকা নয়, চ্যাম্পিয়ন হতে দৃঢ় প্রতিজ্ঞ ২৮ বছর বয়সী সিদ্দিকুর। তিনি বলেন, “আমি মনে করি না শিরোপা জয় সহজ হবে। তবে আমার মনোভাব ইতিবাচক। আমাকে শুধু গত তিন দিনের খেলার ধারাবাহিকতা ধরে রাখতে হবে।”


প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপ গলফে খেলতে যাচ্ছেন সিদ্দিকুর। অস্ট্রেলিয়ার মেলবোর্নে আগামী ২১ থেকে ২৪ নভেম্বর এই প্রতিযোগিতা হবে।


বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ইন্ডিয়ান ওপেনে খেলার পর ১৪ থেকে ১৭ নভেম্বর মেলবোর্ন মাস্টার্স গলফ টুর্নামেন্টে অংশ নেবেন তিনি।





no image

ধাওয়ায় অটোরিকশা উল্টে নিহত এক

নিহত নির্মল দাশ (৪৫) বেসরকারি ইউএসটিসি মেডিকেলের পরিচ্ছন্নতা কর্মী। তার বাড়ি হাটহাজারির মধ্যম মাদার্শা গ্রামে।


অটোরিকশার যাত্রীদের উদ্ধৃত করে নিহতের আত্মীয় দোলন দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়ি থেকে অটোরিকশায় করে চট্টগ্রাম শহরে আসছিলেন নির্মল। পথে হাটহাজারির নিয়ামত আলী সড়কে পিকেটারদের ধাওয়ায় অটোরিকশাটি উল্টে যায়।


এ সময় চালকের বাম পাশে বসা নির্মল গুরুতর আহত হন।


দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক নির্মলকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জানান।


অবশ্য পিকেটারদের ধাওয়ায় অটোরিকশাটি উল্টে গিয়েছিল কি-না তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।


মদুনাঘাট পুলিশ ফাঁড়ির এসআই রাশেদুল ইসলাম বলেন, দ্রুত গতিতে যাওয়ার সময়ও এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে।





no image

হরতালকারীদের পেট্রোল বোমায় সংবাদকর্মী আহত

রোববার সকাল সাড়ে ৬টার দিকে মিরপুর বাংলা কলেজের কাছে এ ঘটনা ঘটে।


আহত আনিসুর রহমান চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরা পার্সন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।


চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিবেদক রওনক হাসান জানান, সকালে বাংলা কলেজ এলাকায় দায়িত্ব পালনের সময় ছাত্রদলের কর্মীরা ওই এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে। এক পর্যায়ে তারা দুটি হাতবোমা ফাটায় এবং একটি পেট্রোল বোমা ছোড়ে।


ওই পেট্রোল বোমায় ক্যামেরা পার্সন আনিসুরের হাতের কিছু অংশ পুড়ে যায় বলে জানান রওনক।





no image

সিলেটে ভাংচুরের মামলায় আসামি অর্ধশত, গ্রেপ্তার ৩

শনিবার মধ্যরাত পপর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে জামায়াত ও শিবিরের তিন নেতাকে।


সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আইয়ুব জানান, কোতয়ালী থানার এসআই আশরাফুল ইসলাম শনিবার রাতে মামলাটি দায়ের করেন। মামলার পর রাতেই তিন জনকে গ্রেপ্তার করা হয়।


এরা হলেন- জামায়াতে ইসলামীর সিলেট জেলা দক্ষিণের সদস্য নুরুল হক মাস্টার, সিলেট ল’ কলেজ শিবিরের সদস্য জাকারিয়া আহমদ এবং সিলেট মহানগরের ৩ নম্বর ওয়ার্ড শিবিরের সেক্রেটারি সাকের আহমদ চৌধুরী।


মোহাম্মদ আইয়ুব বলেন, মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকিরা অজ্ঞাতনামা।


হরতালের আগের দিন শনিবার বিকেলে নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, দরগা গেইট এলাকায় ছাত্রদল ও ১৮ দলের মিছিল থেকে বোমাবাজি এবং অর্ধশতাধিক গাড়ি ভাংচুর করা হয়।


এসব ঘটনার ভিডিও দেখে হামলাকারীদের শনাক্ত করার পর মামলায় আসামি করা হয়েছে বলে আইয়ুব জানান।





no image

তারা গণতন্ত্রের ভাষা বোঝে না: হাসিনা

শনিবার মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় তিনি এ কথা বলেন।


শেখ হাসিনা বলেন, “বিএনপির জন্মই হয়েছিল এক মিলিটারি ডিকটেটরের পকেট থেকে। তারা ক্ষমতায় আসে মানুষের সম্পদ লুটে নিতে। তারা গণতন্ত্রের ভাষা বোঝে না।


“আওয়ামী লীগ ক্ষমতায় এলেই উন্নয়ন হয়। মাত্র চার বছরে এতো উন্নয়ন অতীতে কোনো সরকার পারে নাই।”


সমাবেশে বিরোধীদলের সমালোচনার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে এবং এর ধারাবাহিতকার জন্য দেশবাসীকে আবারো নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।


প্রধানমন্ত্রী বলেন, “নৌকায় ভোট দেবেন। আমরা যুদ্ধাপরাপধীদের বিচার শুরু করেছি। তাও কার্যকর করব।”


আবার সুযোগ পেলে প্রত্যেক উপজেলায় একটি করে সরকারি করে স্কুল ও কলেজ করার পাশাপাশি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার আশ্বাসও দেন তিনি।


স্থানীয় আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করে।


শেখ হাসিনা স্থানীয় উন্নয়নের আশ্বাস দিয়ে বলেন, “ইনশাল্লাহ ক্ষমতায় আসতে পারলে বড়লেখা ডিগ্রি কলেজ সরকারি করে দেব। আতরের কারখানা যাতে ক্ষুদ্র শিল্প হিসাবে গড়ে ওঠে সে ব্যবস্থা নেব। মৌলভীবাজরে চা নিলাম কেন্দ্র করে দেয়া হবে।”


চা শ্রমিকদের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “চা শ্রমিকদের জন্য অনেক সুযোগ সুবিধা সৃষ্টি করেছি। এবার প্রতিদিন চা শ্রমিকদের বেতন ৭০ টাকা করেছি।”


কুলাউড়া থেকে শাহবাজপুর রেললাইন নির্মাণের কাজ শুরু হওয়ার কথাও বলেন শেখ হাসিনা।


এই অঞ্চলের গ্যাস সংযোগ দীর্ঘায়িত হওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “কুলাউড়ার মামলা করে গ্যাস লাইনের কাজ বন্ধ করে দিয়েছেন। আমি বলব, মামলা তুলে নেন। বড়লেখায় গ্যাস আসতে দিন।”


সকাল থেকেই বড়লেখা উপজেলা এবং আশেপাশের এলাকা থেকে জনগণ সমাবেশস্থলে সমবেত হতে থাকে। অনেকেই আসেন দশ কিলোমিটার পথ হেঁটে। বিকাল ৩টার কিছু পর সমাবেশস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী, তখন বড়লেখা ডিগ্রি কলেজ মাঠ ছিলে নারী-পুরুষে পূর্ণ। মাঠ পূর্ণ হয়ে যাওয়ায় সামনের রাস্তা, কলেজের বারান্দা ও ছাদে দাঁড়িয়ে মানুষ প্রধানমন্ত্রীর ভাষণ শুনেন।


সমাবেশে প্রধানমন্ত্রীর বক্তৃতা একাধিকবার থামাতে হয় লাখো মানুষের মুহুর্মুহু ‘জয় বাংলা’ আর ‘শেখ হাসিনা’ স্লোগানে।


সমাবেশস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত পথের দু’পাশে নারী-পুরুষ দাঁড়িয়েছিলেন শেখ হাসিনার বক্তব্য শোনার জন্য।


বর্তমান সরকারের সময়ে দশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করার কথাও প্রধানমন্ত্রী তার বক্তব্যে তুলে ধরেন।


বিরোধীদলের হরতাল কর্মসূচির সমালোচনা করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “গত চার তারিখে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা শুরু হয়েছে, আমি বিএনপি নেত্রীকে অনুরোধ করলাম, হরতাল দিয়েন না। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, উনি ওই চার তারিখেই হরতাল দিলেন। উনি পেলেনটা কি? উনি কতগুলো মানুষকে পুড়িয়ে হত্যা করলেন। মনির হোসেনের মতো শিশুকে আগুন দিয়ে হত্যা করেছেন।”


“মানুষ যখন পুড়ে মরে, তারা তখন হাসে। এরা কি মানুষের জাত?”


বিরোধীদলীয় নেতার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী আরো বলেন, “বিএনপি নেতা খালেদা জিয়া, যখন এসএসসি পরীক্ষা দেয় তখন তিনি খালেদা বেগম। উনি অংক আর উর্দু ছাড়া সব বিষয়ে ফেল করেছেন। তাই উনি চায় আমাদের সন্তানরা মূর্খ হয়ে থাকুক।”


“উনি ওনার ছেলেদের লেখাপড়ার জন্য সরকারের কাছ থেকে টাকা নিয়েছিলেন। কী শিখিয়েছে? দুর্নীতি, সন্ত্রাস, অর্থ পাচার আর গ্রেনেড হামলা শিখিয়েছেন।”


বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলাম এবং হেফাজতে ইসলাম প্রসঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “ওনার (খালেদা জিয়া) সাথে জামাত আর হেফাজতে ইসলাম। এরা ইসলামের নামে রাজনীতি করে। যারা মসজিদে আগুন দেয় আর কোরআন শরীফ পোড়ায় তারা কীভাবে ইসলামের হেফাজত করে?”


দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেয়ার যৌক্তিকতা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “আওয়ামী লীগকে আগামীতে ভোট দেবেন এই কারণে- আওয়ামী লীগ দেশের উন্নয়ন করে। গতবার যেমন মোবাইল ফোন দিয়েছি। এবার, ইন্টারনেট ল্যাপটপ দিয়েছি, হাতে হাতে।”


“আমরা এই জাতিকে শিক্ষিত জাতি হিসাবে গড়ে তুলতে চাই। মাধ্যমিক পর্যন্ত বিনা পয়সায় বইয়ের ব্যবস্থা করে দিয়েছি। আমরা ব্যবস্থা নিয়েছি; লেখাপড়ার।”


জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিরোধীদলীয় নেতা হাজিরা না দিয়ে বারবার সময় নেয়ার কথাটি তুলে ধরে শেখ হাসিনা বলেন, “দুঃখের বিষয়, মাননীয় বিরোধীদলীয় নেত্রী প্রধানমন্ত্রী অরফানেজের টাকা মেরে খেয়েছেন। কোর্টের হাজিরা দেন না। ওনার মনে সততা নেই, যে কোর্টে গিয়ে দাঁড়াবেন।”


বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে স্থানীয় সাংসদ শাহাব উদ্দিন তৎকালীন সরকারদলীয় ক্যাডারদের হামলার শিকার হন। শেখ হাসিনা তার বক্তব্যের শুরুতেই তা উল্লেখ করে বলেন, “মৃত্যুর কোল থেকে শাহাবুদ্দিন ফিরে এসেছিল।”


জনসভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, “আমরা দেশে জঙ্গিবাদ নির্মূল করেছি। কিন্তু, নির্বাচনকে সামনে রেখে তারা আবার মাথাচারা দিচ্ছে। সেটা আর হতে দেয়া যাবে না।”


আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ২০০৬ সালে আব্দুল জলিল ও আব্দুল মান্নান ভুইয়ার মধ্যে আলোচনার কথা উল্লেখ করে বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ্য করে বলেন, “সেদিন যদি আপনি আলোচনা সফল করতে দিতেন, তাহলে আর মহাসচিব পর্যায়ের আজ আলোচনার দরকার ছিল না। আপনি সে আলোচনা সফল হতে দেননি বলেই ওয়ান ইলেভেনের সৃষ্টি হয়েছিল।”


“আপনি আলোচনায় না এসে অরাজকতা সৃষ্টি করছেন,” বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ্য করে বলেন আমু।


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, “শেখ হাসিনা যদি আগামীতে নেতৃত্ব দেন তাহলে, আর বিদ্যুতের কোনো সমস্যাই থাকবে না।”


খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার একদিকে হেফাজত আর জামাত। অন্যদিকে, ইউনূস। যে কিনা পুরুষে পুরুষে বিয়ের কথা বলেন।”


আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত জনসভার ব্যাপ্তি বোঝাতে গিয়ে বলেন, “বড়লেখার বড় মানুষরা বড় জনসভা করবেন জানতাম। কিন্তু এতো বড় জনসভা হবে ভাবতে পারি নাই।”


নির্বাচনে সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “যখন তারা বুঝেছে ভোটে পারবে না। তখন মানুষ পুড়িয়ে মারছে। আপনারা তামাশা পেয়েছেন। আপনারা মানুষ পোড়াবেন। আর একটি গণতান্ত্রিক সরকার তা বসে বসে দেখবে? আপনার সংখ্যালঘুদের বাড়ি পোড়াবেন। আর এই মুক্তিযুদ্ধের চেতনার সরকার তা বসে বসে দেখবে? শেখ হাসিনা অনেক ধৈর্য দেখিয়েছেন।


“জামাত আর হেফাজতকে নিয়ে বেগম খালেদা জিয়া স্বাধীনতার ওপর আক্রমণ করেছে। শেখ হাসিনার নেতৃত্বে আপনাদের ঐক্যবন্ধ হতে হবে।”


প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সুরঞ্জিত আরো বলেন, “আমরা শেখ হাসিনাকে বলবো, আপনি আরো কঠোর হোন।”


শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দেন।


নাহিদ বলেন, “এই জাতি হিসাবে টিকে থাকবো- কী থাকবো না? যদি আমরা টিকে থাকতে চাই। তাহলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।”


বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহাব উদ্দিনের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ আব্দুস শহীদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেসবাহ উদ্দিন সিরাজ।


এরআগে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে বড়লেখা পৌঁছান। পরে জনসভাস্থলে পৌঁছে এতিম প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য নির্মিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন শেখ হসিনা।


এই প্রশিক্ষণ কেন্দ্রটি ছাড়াও শনিবার দুপুরে মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ইটাউড়ী মহিলা দাখিল মাদ্রাসা, চান্দ্রগ্রাম এ ইউ দাখিল মাদ্রাসা এবং জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেন সরকার প্রধান।


মৌলভীবাজারের বড় লেখা ডিগ্রী কলেজ মাঠে দু’টি মাদ্রাসা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জুড়ি মডেল বিদ্যালয়ের একাডেমি ভবন এবং জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ফলক উন্মোচন করেন শেখ হাসিনা।


এছাড়াও বড়লেখা থানা ভবন, কাঁঠালতলী থেকে মাধবকুন্ড পর্যন্ত সড়ক পুনর্বাসন প্রকল্প, ধলছড়া উপ-প্রকল্পের হাইড্রলিক স্ট্রাকচার নির্মাণ প্রকল্প, পাথারিয়া ছোটলেখা মডেল উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, বড়লেখা উপজেলায় ৫০০ আসন বিশিষ্ট অডিটরিয়াম-কাম-মাল্টিপারপাস হল নির্মাণ কাজ, জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ কাজ এবং ৩৩/১১ কেভি. ১০ এমভিএ মৌলভীবাজার উপকেন্দ্র-২ এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।





no image

নাটোরে বিএনপিকর্মী খুন

নিহত সেলিম হোসেন (৪২) বিএনপির সহযোগী সংগঠন ‘মৎস্যজীবী দলের’ সুকাশ ইউনিয়ন কমিটির সদস্য ছিলেন।


বামিহাল গ্রামের আহম্মদ আলীর ছেলে সেলিম উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল কুদ্দুসের ঘনিষ্ঠজন ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে।


আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল সমর্থকদের হামলায় সেলিম নিহত হন বলে বিএনপির অভিযোগ।


নাটোরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, শনিবার সকাল ৮টার দিকে সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে নিহত হন সেলিম।


সেলিমের সঙ্গী আহত বিএনপিকর্মী নাজিম উদ্দিনকে (৩৮) সিংড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে বলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।


স্থানীয়রা জানায়, সকালে বামিহাল বাজারের একটি দোকানে বসে গল্প করছিলেন সেলিম। এ সময় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় জলিলের সমর্থকরা। তারা সেলিমকে উপর্যুপরি কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করেন। এ সময় বাধা দিতে গিয়ে আহত হন নাজিম।


গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কুদ্দুসের সঙ্গে জলিলের বিরোধ দেখা দেয়। এরপর থেকে দুজনের সমর্থকদের মধ্যে কয়েকদফা সংঘাতও হয়েছে।


পুলিশ কর্মকর্তা তরিকুল বলেন, ওই বিরোধের জের ধরে কুদ্দুস সমর্থক সেলিমের ওপর এই হামলা হয়েছে।


তিনি জানান, গত ১ অগাস্ট জলিলকে কুপিয়ে আহত করে কুদ্দুসের লোকজন। দীর্ঘদিন চিকিৎসা নিয়ে সম্প্রতি ঢাকা থেকে বাড়ি ফেরেন জলিল।





Friday, November 8, 2013
no image

ফিলিপাইনে হাইয়ানে শতাধিক প্রাণহানি

ঘূর্ণিঝড়টির আঘাতে ফিলিপাইনের কেন্দ্রীয় এই শহরটি প্রায় বিধ্বস্ত হয়ে গেছে।


ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপ মহাপরিচালক ক্যাপ্টেন জন অ্যান্ড্রুজ এর উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি অনলাইন।


প্রাণহীন দেহগুলো ট্যাকলোবানের রাস্তায় শায়িত ছিল বলে জানিয়েছেন অ্যান্ড্রুজ।


শুক্রবার সকালে ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ৩৮৯ কিলোমিটার (২৩৫ মাইল) বেগে ফিলিপাইনের কেন্দ্রীয় অঞ্চলে আঘাত হানে। ঘূর্ণিঝড়ের সঙ্গে ১৫ মিটার (৪৫ ফুট) উচ্চতার জলোচ্ছ্বাসও উপকূলে আঘাত হানে, পাশাপাশি ৪শ’ মিলিমিটার বৃষ্টিপাত হয়।


বাতাসের এ প্রবল বেগে ট্যাকলোবান শহরের ভবনগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটে। দুর্গত এলাকার বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।


ঘূর্ণিঝড় আঘাত হানার কালে ট্যাকলোবান শহরটি পানিতে ডুবে যায়।

শহরটির বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা ও বিমানবন্দর মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ায় শহরটিতে পৌঁছতে ত্রাণ সংস্থাগুলোরে কর্মীদের রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে। শুধু সামরিক বিমানযোগে শহরটিতে ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন অ্যান্ড্রুজ।


দুর্গত এলাকা থেকে দ্রুত লোকজন সরিয়ে নেয়ায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রশংসা করেছে ফিলিপাইন সরকার। লোকজনকে দ্রুত সরিয়ে নেয়ায় ঘূর্ণিঝড়ের ভয়াবহতার তুলনায় মৃতের সংখ্যা অপেক্ষাকৃত কম বলে মনে করা হচ্ছে।


তবে নিহতদের প্রকৃত সংখ্যা কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হবে এবং অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হাইয়ানের কারণে ১ কোটি ২০ লাখ লোক সঙ্কটজনক অবস্থায় আছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।


অক্টোবরে এক শক্তিশালী ভূমিকম্পে এলাকাটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই বিশ্বের সবচেয়ে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের কবলে পড়লো অঞ্চলটি।





no image

নিউ ইয়র্কে সংবর্ধনা পাবেন ইউনূস

১৯ নভেম্বর নিউইয়র্কে এই নাগরিক সংবর্ধনার আয়োজন করেছে ড. ইউনূস গণসংবর্ধনা কমিটি।


শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে কমিটির নেতারা বলেন, “ড. ইউনূসকে সংবর্ধনা প্রদানের এ অনুষ্ঠানের বাজেট হচ্ছে ৩০ হাজার ডলার। এর মধ্যে আট হাজার ডলার ব্যয় হবে সংবর্ধনার জন্যে ভাড়া করা মিলনায়তনের জন্যে।”


ব্রিফিংয়ের লিখিত বক্তব্যে গ্রামীণ ব্যাংকের ‘বিরুদ্ধে’ সরকারের সাম্প্রতিক সব পদক্ষেপের তীব্র নিন্দা জানানো হয়।


এতে বলা হয়, “আমরা সরকারের গৃহিত সাম্প্রতিককালে গ্রামীণ ব্যাংকবিরোধী কার্যকলাপের তীব্র নিন্দা জানাচ্ছি। গ্রামীণ ব্যাংকের মালিকানা বাংলাদেশের এক কোটি নারীর। কিন্তু দুঃখের বিষয় বর্তমান সরকার দীর্ঘদিন থেকে এই ব্যাংকটির মালিকানা জোরপূর্বক দখলের ষড়যন্ত্রে মেতেছে।


“পার্লামেন্টের তথাকথিত কন্ঠভোটের মাধ্যমে সরকারের দীর্ঘদিনের ষড়যন্ত্রের বাস্তবায়ন ঘটেছে মাত্র। এটি দেশবাসীর কাছে গ্রহণযোগ্য নয়। আমরা প্রবাসীরা সরকারের এই হীন ষড়যন্ত্রের তীব্র নিন্দা জ্ঞাপন করছি।’


সংবর্ধনার জন্য ড. মুহম্মদ আহ্বায়ক ও আবু তাহেরকে সদস্য সচিব করে ১৪১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।


ব্রিফিংয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন শওকত আলী এবং সঞ্চালন করেন আবু তাহের।


তাদের সঙ্গে ছিলেন প্রবীণ সাংবাদিক মঞ্জুর আহমেদ, কম্যুনিটি অ্যাক্টিভিস্ট কাজী নয়ন, লিয়াকত আলী, ড. আবুল কাশেম, কাজী ইসমাইল ও এমলাক হোসেন।





no image

শনিবার পদত্যাগপত্র জমা দিচ্ছেন সুরঞ্জিত

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় একথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য।


আগামী ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রীলঙ্কা সফরের আগেই মন্ত্রিসভার সব সদস্য পদত্যাগ করবেন বলে জানান তিনি।


সুরঞ্জিতের আগে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার জানান, রোববারের মধ্যে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন।


ওই দিন এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের বলেন, অচিরেই মন্ত্রিপরিষদের সব সদস্য পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেবেন।


সুরঞ্জিত সেনগুপ্ত (ফাইল ছবি)

সুরঞ্জিত সেনগুপ্ত (ফাইল ছবি)



আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের গত মঙ্গলবার বলেছিলেন, এক সপ্তাহের মধ্যে মন্ত্রীরা পদত্যাগ করবেন, এরপর চলতি মাসের তৃতীয় সপ্তাহের শেষে বা চতুর্থ সপ্তাহের শুরুতে সর্বদলীয় সরকার গঠন করা হবে।

পদত্যাগপত্র জমা দেয়ার পর মন্ত্রিসভার সদস্যরা সচিবালয়ে অফিস করবেন কি না- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতি তা গ্রহণ না করা পর্যন্ত কাজ চালাতে কোনো বাধা নেই।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের দিকে এগোলেও বিরোধী দল নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন করছে। ফলে নির্বাচনের কয়েক মাস আগেও রাজনৈতিক সঙ্কটের আশঙ্কা থেকেই যাচ্ছে।





no image

রামুর ঘটনার পুনরাবৃত্তির চেষ্টা সাঁথিয়ায়: নাগরিক প্রতিনিধিরা

তারা মনে করেন, ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটুক্তির মিথ্যা খবর ছড়িয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সম্পদ লুন্ঠন করতে চেয়েছিল একটি চক্র।


এটাকে সংকীর্ণ দলীয় দৃষ্টিভঙ্গিতে না দেখে ঘটনার মূল হোতাদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।


শুক্রবার সকালে পাবনা প্রেসক্লাবের মিলনায়তনে নাগরিক প্রতিনিধির ব্যানারে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব পর্যবেচক্ষণ তুলে ধরেন বক্তারা।


মতবিনিময় সভায় সাংবাদিক আবেদ খান বলেন, ভূয়া ফেসবুকের মন্তব্যকে কেন্দ্র করে একটি অজুহাত তৈরির মাধ্যমে রামুর ঘটনার পুনরাবৃত্তি চালানো হয়েছে পাবনার বনগ্রামের সংখ্যালঘূ সম্প্রদায়ের উপর।


“আমাদের পরিদর্শন ও তদন্তে পরিলক্ষিত হয়েছে, শুধুমাত্র জামায়াত-শিবির নয়, গোপন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িতরাও এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল।”


ঘটনাটিকে ‘টেস্ট কেস’ আখ্যা দিয়ে তিনি বলেন, যদি তারা সফল হতে পারতো তাহলে শুধু পাবনা নয় সারা দেশে আজ আইনশৃংখলা পরিস্থিতি নাজুক থাকতো।


জ্যেষ্ঠ এই সাংবাদিক বলেন, এদেশে একটি অশুভ চক্র সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চালাচ্ছে। এটা নতুন কিছু নয়, নির্বাচনের আগে ২০০১ সালেও তারা এই ধরনের অপকর্ম করেছে। নির্বাচনের পরেও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।


“আমরা এর পুনরাবৃত্তি চাই না। এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।”


ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে না পারলে দেশ এগিয়ে যাবে না। রাজনৈতিক-অর্থনৈতিকভাবে লাভবান হতেই একটি গোষ্ঠি এই ধরনের কাজ করে আসছে।”


একই বিভাগের আরেক শিক্ষক কাবেরী গায়েন বলেন, বার বার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।”


মতবিনিময় সভা থেকে সরকারের কাছে দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত জড়িতদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়াসহ ৬ দফা দাবি পেশ করেন তারা।


দাবিগুলোর মধ্যে রয়েছে- হামলায় ক্ষয়-ক্ষতির পরিমাণ অতি দ্রুত নিরূপণ করা, ক্ষতিগ্রস্ত মন্দির ও ধর্মীয় উপাসনালয়গুলো রামুর মতো সরকারিভাবে মেরামত করা, গ্রেপ্তারের নামে নিরীহদের হয়রানি না করা, গ্রেপ্তার বাণিজ্য বন্ধ করা এবং নির্বাচন কেন্দ্রীক সহিংসতা রোধে আগাম ব্যবস্থা নেয়া।


মতবিনিময় সভার আগে সাঁথিয়ার বনগ্রামে হিন্দু বাড়ি ও উপাসনালয়ের উপর হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন নাগরিক প্রতিনিধিরা।


এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পুলিশের সাবেক অতিরিক্ত মহপরিদর্শক সত্যরঞ্জন বাড়ৈ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজীব মীর ও সাংবাদিক সেলিম সামাদ।


শনিবার বনগ্রামের রাজিব সাহার ফেসবুক অ্যাকাউন্ট থেকে মহানবী (স.) সম্পর্কে কটুক্তি করার গুজব রটিয়ে হিন্দুদের ঘড়বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা।


হামলার ঘটনায় রাজিবের বাবা বাবলু সাহা ২০ জনকে আসামি করে একটি মামলা এবং পরে পুলিশ বাদি হয়ে আরো দুটি মামলা করেন।


এপর্যন্ত পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করলেও বাবলু সাহার দাবি, গ্রেপ্তারকৃতরা তার করা মামলার এজহারভুক্ত আসামি নয়। তবে পুলিশ বলেছে, এজহারভুক্ত আসামিদেরই গ্রেপ্তার করা হয়েছে।





no image

গাজীপুরের কালিয়াকৈরে স্কুলছাত্র খুন

নিহত মুশফিক হোসেন রাতিন (৯) উপজেলার মৌচাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র। তার বাবা মোবারক হোসেন চেয়ারম্যানবাড়ি রোড এলাকার আব্দুর রাজ্জাকের ভাড়াটিয়া। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ থানার কেরোয়া এলাকায়।


শুক্রবার সকালে উপজেলার বড় রতনপুর এলাকার একটি ডোবা থেকে মুশফিকের লাশ উদ্ধার করা হয়।


মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ মো. আজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২ নভেম্বর বিকেলে মৌচাকের নূরবাগ আমবাগান মাঠে খেলতে বের হয়ে আর ফেরেনি মুশফিক।


পরদিন অচেনা নম্বর থেকে ফোন করে তার বাবার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ঘটনাটি র‌্যাব বা পুলিশকে জানাতে নিষেধ করা হয়। কাউকে না জানিয়ে মোবারক ‘বিক্যাশ’ এর মাধ্যমে ওই মোবাইল নম্বরে ১০ হাজার টাকা পাঠান।

ওই রাতেই তিনি কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং র‌্যাব-১ এর কার্যালয়ে অভিযোগ করেন।


আজহারুল বলেন, “পরে ওই মোবাইল ফোন ট্র্যাক করে বৃহস্পতিবার ওয়াহাব নামের এক যুবককে আটক করার পর তার স্বীকারোক্তিমতে শুক্রবার সকাল ১০টার দিকে বড় রতনপুর এলাকার একটি ডোবা থেকে মুশফিকের লাশ উদ্ধার করা হয়।”





no image

ময়মনসিংহে ডেমু ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল গেইট রেলক্রসিংয়ের কাছে এই ঘটনা ঘটে।


তবে ওই ট্রেনে কোনো যাত্রী না থাকায় এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপার আবু তাহের।


তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে কেওয়াটখালী লোকোশেড থেকে ট্রেনটি ঢাকায় রওনা দেয়ার উদ্দেশ্যে রেলওয়ে স্টেশন জংশনের দিকে যাচ্ছিল। পথে মেডিক্যাল কলেজ গেইট রেলক্রসিংয়ের ১১০ গজ দুরে ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়।


“এরপর ঢাকা-ময়মনসিংহ রেলরুট বন্ধ হয়ে যায়। রেলওয়ের স্থানীয় কর্মীরা বেলা সাড়ে ১২টার দিকে ট্রেনটি উদ্ধারের কাজ শেষ করে।”


ওই সময় এই রুটে ময়মনসিংহ দিয়ে যাওয়ার মতো নির্ধারিত কোনো ট্রেন থাকায় যাত্রী বা মালামাল পরিবহণে কোনো ভোগান্তিতে পড়তে হয়নি বলে জানান এই রেল কমর্মকর্তা।





Thursday, November 7, 2013
no image

ফিলিপাইনে প্রলয়ঙ্করী ঝড়

আবহাওয়াবিদ রোমিও কাজুলিস জানিয়েছেন, শুক্রবার ভোরে হাইয়ান সামার প্রদেশের উপকূলে আঘাত হানে।


আবহাওয়াবিদরা জানিয়েছেন, প্রাথমিকভাবে ঘূর্ণিঝড়টির গতি-প্রকৃতি সর্ম্পকে স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া তথ্যে এটিকে ভূখণ্ডে আঘাত হানা সর্বকালের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি অনলাইন।


শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড়টি ফিলিপাইনের পূর্বাঞ্চলীয় সামার প্রদেশের গুইউয়ান শহর থেকে ৬২ কিলোমিটর দক্ষিণ-পূর্বে ছিল বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর।


যে পথে ঘূর্ণিঝড়টির স্থলভাগ অতিক্রম করার কথা সেই পথ বরাবর সব স্কুল ও দপ্তর বন্ধ রাখা হয়েছে। মারাত্মক ক্ষতির ভয়ে সংশ্লিষ্ট এলাকার হাজার হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।


অক্টোবরে এই এলাকাটি ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ের কবলে পড়েছে অঞ্চলটি।

শুক্রবার ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় লেইতে প্রদেশের গভর্নর রজার মারক্যাডো তার ট্যুইটার একাউন্টে জানিয়েছেন, প্রবল বাতাসের তোড়ে ভেঙে পড়া গাছপালায় রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, এতে ত্রাণ কার্যক্রমের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটছে।


ঘূর্ণিঝড়টি এই এলাকার উত্তরে অবস্থিত রাজধানী ম্যানিলায় সরাসরি আঘাত হানবে না বলে ধারণা করা হচ্ছে।


সেবু প্রদেশের ত্রাণ সংস্থা ওয়ার্ল্ড ভিশনের মাই জামোরা জানিয়েছেন, প্রবল বাতাস শিস দিয়ে বয়ে যাচ্ছে এবং একটানা ভারী বৃষ্টিপাত হচ্ছে।


তিনি বলেন, “ট্যাকলোবান শহরে থাকা আমাদের সহকর্মীদের কাছ থেকে জানতে পেরেছি, সেখানে টিনের চালগুলো ঘুড়ির মতো উড়ছে। রাস্তাঘাট পানিতে ডুবে আছে।





no image

জাবি উপাচার্যকে বোমা মারার হুমকি

শিক্ষকদের আন্দোলনে ক্যাম্পাসের বাড়িতে অবরুদ্ধ অধ্যাপক আনোয়ারকে বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে এই হুমকি দেয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


জনসংযোগ কার্যালয়ের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “উপাচার্য এখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে চলে না যাওয়ায় তাকে ও তার স্ত্রীকে বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়।”


এজন্য আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।


শিক্ষকদের অবস্থানের প্রতিবাদে পাল্টা কর্মসূচিতে অধ্যাপক আনোয়ার হোসেন (ফাইল ছবি)

শিক্ষকদের অবস্থানের প্রতিবাদে পাল্টা কর্মসূচিতে অধ্যাপক আনোয়ার হোসেন (ফাইল ছবি)



গত রোববার রাত থেকে ক্যাম্পাসে বাড়িতে সস্ত্রীক অবরুদ্ধ হয়ে আছেন অধ্যাপক আনোয়ার। তার পদত্যাগ দাবিতে আন্দোলরত শিক্ষকরা বাড়ির সামনে অবস্থান নিয়ে আছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চলমান এই সঙ্কট নিরসনে সিনেটের মাধ্যমে উপাচার্য নিয়োগে প্যানেল তৈরি এবং শিক্ষকদের নিঃশর্ত আন্দোলন প্রত্যাহারসহ কয়েকটি নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।


বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় সঙ্কট নিরসনে তাদের উদ্যোগ, সংসদীয় কমিটির ভূমিকাসহ সব বিষয়গুলো তুলে ধরার পর বিশ্ববিদ্যালয়ের আচার্য এই নির্দেশনা দেন।


নির্দেশনাগুলো হলো- উপাচার্য অবিলম্বে সিনেট নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন এবং সিনেটের মাধ্যমে উপাচার্য নিয়োগের প্যানেল তৈরি ও শিক্ষকদের বিরুদ্ধে করা রিট মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেবেন।


এর পাশাপাশি শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে শিক্ষক ফোরাম ও আন্দোলনরত শিক্ষকদের বিনাশর্তে আন্দোলন প্রত্যাহারের নির্দেশনা দিয়েছেন আচার্য।


রাষ্ট্রপতির নির্দেশনা উপাচার্য, আন্দোলনরত শিক্ষক ফোরাম এবং শিক্ষক সমিতিকে জানিয়ে দেয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানায়।


দাবির মুখে অধ্যাপক আনোয়ার জাকসু নির্বাচন এবং উপাচার্য প্যানেল নির্বাচন দিয়ে চলে যাওয়ার অঙ্গীকার করলেও আন্দোলনকারীরা চাইছেন, তার অবিলম্বে পদত্যাগ।


ছাত্রলীগের একদল কর্মীর হাতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের নিহত হওয়ার পর গত বছর শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শরিফ এনামুল কবির উপাচার্য পদ ছাড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেনকে উপাচার্যের দায়িত্ব দেয় সরকার।


পরে নির্বাচনের মাধ্যমে স্থায়ী হওয়া এই উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে আন্দোলনে নামে শিক্ষকরা।

শিক্ষক সমিতির আন্দোলনে বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়লে এই বছরের শুরুতে হাই কোর্ট এক আদেশে শিক্ষা কার্যক্রমে কোনো বাধা সৃষ্টি না করার নির্দেশ দেয়।


এরপর কৌশল বদলে শিক্ষক ফোরাম নামে আন্দোলন শুরু করে শিক্ষকরা। ওই আন্দোলনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা কাটাতে উদ্যোগ নেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।


শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শিক্ষকরা আন্দোলন স্থগিত করলেও আশ্বাস বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তুলে পুনরায় আন্দোলনে নেমেছে শিক্ষকরা।





no image

চার অতিরিক্ত সচিব, ১০ যুগ্মসচিব বদলি

সব মিলিয়ে চার অতিরিক্ত সচিব, ১০ যুগ্মসচিব ও একজন জেলা প্রশাসকসহ প্রশাসনের ১৬ কর্মকর্তার পদে রদবদল আনা হয়েছে।


বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইকবালকে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) মহাপরিচালক করা হয়েছে।


আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়েগে পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আতোয়ার রহমান।


পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অপরূপ চৌধুরীকে একই মন্ত্রণালয়ের একটি প্রকল্পের পরিচালক এবং ওএসডি অতিরিক্ত সচিব মোস্তফা কামাল উদ্দিনকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।


পৃথক আদেশে ওএসডি যুগ্ম-সচিব মো. আমির হোসেন এবং বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক (বাংলাদেশ ক্রীড়াশিক্ষা প্রতিষ্ঠানে বদলির আদেশাধীন) মো. নুরুজ্জামানকে বাংলাদেশ টেলিভিশনের পরিচালক করা হয়েছে।


স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. জাকির হোসেনকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একটি প্রকল্পের পরিচালক; বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব মো. আজিজুল ইসলামকে বোর্ডের সদস্য; ওএসডি যুগ্ম-সচিব এবিএম রহুল আজাদকে বাংলাদেশ ক্রীড়াশিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক এবং ওএসডি যুগ্ম-সচিব নন্দ দুলাল বণিককে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালক হিসাবে বদলি কার হয়েছে।


এছাড়া দিয়ারা সেটেলমেন্ট কর্মকর্তা মো. গোলাম রব্বানীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক; ওএসডি যুগ্ম-সচিব মো. এমদাদুল হককে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক; ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির সচিব মরণ কুমার চক্রবর্তীকে কোম্পানির নির্বাহী পরিচালক এবং ওএসডি যুগ্ম-সচিব মো. আলী নূরকে (বিসিকের সচিব হিসাবে বদলির আদেশাধীন) বাংলাদেশ কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব দেয়া হয়েছে।


অন্যদিকে নড়াইলের জেলা প্রশাসক মো. জহুরুল হককে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব হিসাবে বদলি করেছে জনপ্রশাসন মন্তণালয়। তবে নড়াইলের জেলা প্রশাসক হিসাবে এখনো কাউকে নিয়োগ দেয়া হয়নি।


আলাদা আদেশে তিন জন ওএসডি উপ-সচিবের পদায়নের আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।





no image

নিরপেক্ষতার জায়গা নেই: নাসিম

বৃহস্পতিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বৈঠকের পর ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিরপেক্ষতার কোনো জায়গা নেই। মুক্তিযুদ্ধের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন সে অবস্থান নিতে হবে।”


চলমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।


সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ত্রুটি-বিচ্যুতির মধ্যেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।”


আওয়ামী লীগসহ মহাজোটের শরিক দলগুলোর তৃনমূল নেতাকর্মীদের প্রতি দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি ।





no image

চট্টগ্রামে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

হাটহাজারি থানার উপ পরিদর্শক (এসআই) রাশেদুল হক জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার মাদার্শা ইউনিয়নের কাটাখালি খালের পাড় থেকে বস্তা বন্দি লাশটি উদ্ধার করা হয়।


নিহত আমির খসরু (২৭) উপজেলার ফতেয়াবাদ বটতলী এলাকার আবদুস সাত্তারের ছেলে।


পরিবারের বরাত দিয়ে এসআই রাশেদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সন্ধ্যা সাতটার দিকে খসরু তার মোটর সাইকেল নিয়ে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল।


সকাল ১১ টার দিকে কাটাখালি সড়কের পাশে খালের পাড়ে একটি বস্তা দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে বস্তা থেকে খসরুর লাশ উদ্ধার করে।


লাশের কাছাকাছি এলাকায় তার ব্যবহৃত মোটর সাইকেলটিও পাওয়া যায় বলে জানান উপ পরিদর্শক রাশেদুল।





no image

আজিমপুরে বাসে আগুন

লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে আজিমপুর মোড়ে বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।


ফাইল ছবি

ফাইল ছবি



ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

বিরোধী দলের টানা ৬০ ঘণ্টার হরতালে রাজধানীসহ সারা দেশে ব্যাপক গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে পুড়ে মৃত্যু হয় অন্তত দুজনের। হরতাল শেষে আবারো এ অগ্নিসংযোগের ঘটনা ঘটলো।





Wednesday, November 6, 2013
no image

অনিশ্চয়তার মধ্যেই জেএসসি পরীক্ষা শুরু

শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় জুনিয়র স্কুল সার্টিফিকেটে (জেএসসি) ইংরেজি প্রথম পত্র এবং জুনিয়ার দাখিল সার্টিফিকেটে (জেডিসি) আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু হয়েছে, চলবে বেলা ১টা পর্যন্ত।


এবার জেএসসিতে ১৫ লাখ ৮৭ হাজার ৩১৩ জন এবং জেডিসিতে তিন লাখ ১৫ হাজার ৪৩৩ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। সব মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১৯ লাখ দুই হাজার ৭৪৬ জন।


গত ৪ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরুর কথা থাকলেও বিরোধী দলের হরতালের কারণে ৪ ও ৬ নভেম্বরের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়।


৪ নভেম্বর জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং ৬ নভেম্বর বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। আর জেডিসিতে ৪ নভেম্বর কোরআন মাজিদ ও তাজবিদ এবং ৬ নভেম্বর আরবি প্রথম পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল।


নির্দলীয় সরকারের দাবিতে ৪, ৫ ও ৬ নভেম্বর সারা দেশে এই হরতাল করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দেলীয় জোট।


ফলে পরীক্ষা শুরুর আগের দিন সূচি বদলাতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ৪ নভেম্বরের পরীক্ষা হবে ৮ নভেম্বর শুক্রবার দুপুর সোয়া ২টা থেকে। আর ৬ নভেম্বরের পরীক্ষা ৯ নভেম্বর শনিবার সকাল ১০টা থেকে শুরু হবে।


গত বছর জেএসসি-জেডিসিতে ১৯ লাখ আট হাজার ৩৬৫ জন অংশ নিয়েছিল। সেই হিসাবে এবার পরীক্ষার্থী কমেছে পাঁচ হাজার ৬১৯ জন।


এ বছর দুই হাজার ৪২০টি কেন্দ্রে ২৭ হাজার ৭৪৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় বসেছে। এর মধ্যে আট লাখ ৯৫ হাজার ৯১ জন ছাত্র এবং ১০ লাখ সাত হাজার ৬৫৫ জন ছাত্রী।


বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং গণিত ছাড়া এবার অন্য বিষয়গুলোর পরীক্ষা হচ্ছে সৃজনশীল প্রশ্নে।


শ্রবণ প্রতিবন্ধী পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে। দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই তারা শ্রুতি লেখক রাখার সুযোগ পাচ্ছে।


জেএসসিতে উত্তীর্ণদের মধ্য থেকেই বৃত্তি দেয়া হবে, আগে বৃত্তির জন্য আলাদা পরীক্ষা নেয়া হতো।


২০১০ সাল থেকে জেএসসি ও ২০১১ সাল থেকে জেডিসি পরীক্ষা নেয়া হচ্ছে।


হরতালের কারণে এবছরের এসএসসির ৩৭টি এবং এইচএসসির ৩২টি বিষয়ের পরীক্ষাসূচি পরিবর্তন করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।





Copyright © 2012 দ্বিতীয় আলো All Right Reserved
Designed by CBTblogger